Posts

As the flowing river unfolds

 AHEAD Initiatives has been trying to develop a documentary on the River Kalindi and how it affects the lives of the people in the Indian side living closer to the flowing river. Nilanjan and Dipanjan Mishra were sent to do a reiki of selected areas to understand how the project could be conceptualised. Coming back, they have shared a narrative on what they could do in the three days of visit. Although an internal document, thought of sharing this on the blog because of the insights generated through the brief visit. ২২-২৪শে ডিসেম্বর। পরিদর্শিত অঞ্চল:- যোগেশগঞ্জ, মালেকানঘুমটি, গোবিন্দকাটি বাজার, দুলদুলি মহাজনপাড়া, পূর্ব শ্রীধরকাটি সোমবার যোগেশগঞ্জ পৌঁছে সুকুমারবাবু, হিমাংশুদা সবার সঙ্গে প্রাথমিক আলাপ সেরে সবার প্রস্তাব নিয়ে আমরা চলে যাই মালেকানঘুমটি। সেখানে আলাপ হয় রাণুর সঙ্গে। "আয়লা বাঁধ"-এ দাঁড়িয়ে আছি, রাণু'র সঙ্গে কথা বলছি। নদী আগে আরও দু আড়াইশোফুট দূরে ছিলো। এখন যেখানে জল দেখছি সেখানে আসলে ছিলো মানুষের ঘরবাড়ি আর পায়ে চলার পথ। সব আয়লার সময় থেকে তলিয়ে গেছে। নদী ওকূল গড়ছ...

Stubble burning (নাড়া পোড়া)

  বারবার আবেদেন নিবেদন, নীতি নিয়ম, জরিমানা এবং শাস্তির নানা বিধান সত্ত্বেও, নাড়া পোড়ানো বন্ধ করা যাচ্ছে না। এ বছর পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং দিল্লি সহ ছয়টি রাজ্যে সরকারি হিসেবে ২৩,৫০৫টি খামারে নাড়া পোড়ানোর ঘটনা রেকর্ড করা হয়েছে। যদিও বেসরকারি মতে নাড়া পোড়ানোর ঘটনা এর থেকে অনেক বেশি। শুধু এই রাজ্যগুলিতে নয় সারা দেশে, যেখানে কম্বাইন্ড হার্ভেস্টর মেশিন ধান কাটার জন্য ব্যবহার হচ্ছে, সেখানেই নাড়া পোড়ানোর ঘটনা বাড়ছে। আমাদের রাজ্যেও ধানের নাড়া পোড়ানোর ঘটনায় পিছিয়ে নেই। এরজন্য একদিকে যেমন মাটির মধ্যে বসবাসকারী পোকামাকড়, অণুজীব মরছে অন্যদিকে তেমনই মাটির মধ্যে থাকা জল হাওয়া বেরিয়ে তাকে নির্জীব, শক্ত করে তুলছে। এতো গেল কৃষি এবং কৃষকের  সমস্যা। নাড়া পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া দিল্লিসহ সমগ্র উত্তর ভারতে পরিবেশ এবং  স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। দুষণ-ধোঁয়াশায় অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি স্তব্ধ হয়ে পড়ছে জনজীবন। ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির।   আজ আমাদের নাড়া পোড়া শুধু পাঞ্জাবেই ধানের খামারগুলিতে অক্টোবর এবং নভেম্বর মাসে প্রায় ৭০-৮০ লক্ষ মে...